বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

ভালুকার ওয়াহেদনগর মাদরাসায় কেরাত সম্মেলন ৩০ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকা জামিয়া আরাবিয়া মাদীনাতুল উলূম ওয়াহেদনগর মাদরাসার হিফজ ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আগামী ৩০ নভেম্বর কেরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ হাফেজ মাও. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে কেরাত পরিবেশন করবেন একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর, হাফেজ কারী নাজমুল হাসান, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারী এ.কে.এম. ফিরোজ, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ কারী জাকারিয়া, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ক্ষুদে কারী মাহমুদুল হাসান।

এছাড়াও তিলাওয়াত করবেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, সদ্য বিশ্বজয়ী হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বিশ্বজয়ী হাফেজ নাইমুল হক সাদীসহ অনেকে।

কুরানকে ভালোবেসে কুরানের মাহফিলে যোগদানের জন্য সকলকে দাওয়াত দিয়েছেন মাদরাসার শিক্ষা পরিচালক ও নায়েবে মুহতামিম মাওলানা হাবীব বিন ওয়াহিদ।

উল্লেখ্য সম্মেলনে মাদরাসার হিফজ ফারেগ তিনজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে এবং সদ্য বিশ্বজয়ী হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও নাইমুল হক সাদীকে সংবর্ধনা প্রদান করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ