শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

কাল খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘উলামায়ে কেরামের ঐক্য চাই, খেলাফত ভিত্তিক রাষ্ট্র চাই’ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল সিলেট বিভাগীয় উলামা-মাশায়েখ সম্মেলন আয়োজন করেছে খেলাফত মজলিস।

বেলা ২.৩০ মিনিটে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যসমূহ জানানো হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, খেলাফত মজলিসের আমীর, বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক।

সভাপতিত্ব করবেন দলের নায়েবে আমীর প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ।

শিরোনাম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট বিভাগের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন।

সম্মেলন উপলক্ষে খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলা শাখা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যে বৃহত্তর সিলেটের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও মাদ্রাসাসমূহে ব্যাপকভাবে দাওয়াত পৌছানো হয়েছে।

সম্মেলনের সর্বস্তরের উলামা-মাশায়েখকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, যুগ্ম আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর, সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা শায়েখ ইমামুদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন নূরী চৌধুরী, সিলেট জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ ও সদস্য সচিব কে.এম আব্দুল্লাহ আল মামুন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ