শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

কিশোরগঞ্জে মামলার আসামি ৩ হাজার আ.লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দু’গ্রপের বিরোধের জের ধরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের উপর হামলার ঘটনায় দলটির তিন হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

পাকুন্দিয়া থানার এসআই মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মঙ্গলবার পাকুন্দিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, জখম, সরকারি কাজে বাধা, ১৪৪ ধারা ভঙ্গ, সরকারি আদেশ অমান্য এবং অবৈধ বল প্রয়োগসহ অন্যান্য অভিযোগ আনা হয়।

এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রেনুকে হুকুমের আসামি করে ৭৮ জনের নামোল্লেখ করা হয়। আসামি করা হয় আরো অজ্ঞাত নামা আরো ২ থেকে ৩ হাজার জনকে।

উল্লেখ্য, দলীয় কোন্দলের জের ধরে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রেনু ও এমপি অ্যাড. সোহরাব উদ্দিনের সমর্থকরা গত সোমবার পৌর এলাকার ঈদগাহ মাঠে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ ডাকলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন রোববার রাত ১০টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।

সোমবার বিকেলে ১৪৪ ধারা ভেঙে পাকুন্দিয়া পৌর এলাকার কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাকুন্দিয়া থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়। ঘটনার সময় পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ