শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

কাতালোনিয়া স্পেনের সাথে থাকবে, রাজা ষষ্ঠ ফিলিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বলেছেন কাতালোনিয়া স্পেনের অংশ ছিল এবং থাকবে। কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে নানামুখী ঘটনায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো মন্তব্য করলেন রাজা ষষ্ঠ ফিলিপ। খবর বিবিসি বাংলার

উত্তর স্পেনের ওভিয়েডো শহরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ বলেছেন, কাতালান সরকার স্পেনে একটা ফাটল তৈর করার চেষ্টা করছে।

রাজা ফিলিপ বলেছেন, একটি গণতান্ত্রিক কাঠামোতে ফাটল ধরিয়ে কোনো ভবিষ্যতই নির্মাণ করা যায় না এবং উন্নয়ন বা মুক্তির কোনো প্রকল্পই সঠিকভাবে এগোয় না।

কাতালোনিয়ার নেতারা স্বাধীনতা ঘোষণা করবে বলে হুমকি দিয়ে আসছে। কিন্তু এই হুমকির উত্তরে সরাসরি শাসন জারি করার পরিকল্পনা করছে মাদ্রিদ।

কাতালোনিয়া সম্পর্কে স্পেন কী পদক্ষেপ নিতে যাচ্ছে তার একটা পরিপূর্ণ ও বিস্তারিত ঘোষণা এ রবিবারে দিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী মারিনো রাজোয়।

কেন্দ্রীয় সরকার বলছে, তারা সংবিধানের ১৫৫ নম্বর ধারা জারি করবে। এই ধারা অনুযায়ী সরাসরি শাসন জারি করা হয়।

যদি কাতালোনিয়ায় ১৫৫ ধারা জারি করা হয় তবে, এটিই হবে প্রথমবাররে মতন সরাসরি শাসন জারি করা।
তবে, ১৫৫ ধারা সারাসরি শাসন জারির অধিকার দিলেও, এটি কোনো সরকারকেই স্বায়ত্তশাসন বাতিল করবার ক্ষমতা দেয়নি।

কাতালোনিয়াতে ১৫৫ ধারা জারির পাশাপাশি, কাতালোনিয়ার আঞ্চলিক পুলিশ দপ্তরের নিয়ন্ত্রণও কেন্দ্রের হাতে নিয়ে নেবার পরিকল্পনা রয়েছে।

কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গত পয়লা অক্টোবর সেখানে একটি গণভোট অনুষ্ঠিত হয়।
যেখানে স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল প্রায় ৯০ ভাগ ভোটার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ