শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘বাবরি মসজিদের মতো অবস্থা হতে পারে তাজমহলের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সমাজবাদী পার্টির নেতা আজম খান আশঙ্কা করেছেন, বাবরি মসজিদের যা অবস্থা হয়েছিল, সেই একই অবস্থা হতে পারে তাজমহলেরও৷

বুধবার বিজেপি বিধায়ক বিনয় কাটিয়া বলেন, তাজমহল অতীতে হিন্দু মন্দির ছিল৷ সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই একথা বলেন তিনি।

আজম খান বলেছেন, “যদি বাবরি মসজিদ ধ্বংস হতে পারে তাহলে যে কোনও বহুতল ভেঙে পড়তে পারে৷ এই পরিস্তিতিতে তাজমহলও যে কোনওদিন ধ্বংস হয়ে যেতে পারে৷ যদি রাম মন্দিরের নামে বাবরি মসজিদ ধ্বংস হতে পারে, তাহলে এরা যা খুশি করতে পারে৷”

এরপর তিনি বলেন, বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল কারণ মানুষের মনে হয়েছিল সেখানে হিন্দু মন্দির ছিল৷ সেই কারণেই দেশের কোনও জায়গায় প্রার্থনা করা সুরক্ষিত নয়৷

১৯৯২ সালের ঘটনার জের টেনে তিনি বলেন, সেই সময় হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, দুইই ছিল৷ কিন্তু তাও মসজিদ ধ্বংস হল৷ “আমি বিশ্বাস করি তাজমহলেরও একই গতি হতে চলেছে৷ কিন্তু যেহেতু আন্তর্জাতিক অনেক বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে, তাই এখনো তাজমহল টিকে আছে৷” বলেছেন তিনি৷

দিন দুই আগে তাজমহল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিনয় কাটিয়ার বলেন, যে জায়গায় তাজ মহল দাঁড়িয়ে সেখানে শিব মন্দির ছিল৷ হিন্দুরা সেখানে পুজো দিত৷ ওই জায়গায় হিন্দু দেব-দেবীদের অনেক চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল৷ মুগলরাই সেই মন্দির গুড়িয়ে সেখানে তাজমহল তৈরি করে৷ তবে এরপরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী

আদিত্যনাথ বলেন, “কে এটি তৈরি করেছে, সেটা বড় বিষয় নয়৷ ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘাম ঝরিয়ে তৈরি হয়েছে তাজমহল৷ কে এটা তৈরি করেছে আর কেন করেছে, তার গভীরে আমি যেতে চাই না৷”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ