শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

গরিবের বাদামে চাঁদা’র লাথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ
আওয়ার ইসলাম

ছেলেটির নাম হৃদয়। বাড়ি বাহ্মণবাড়িয়া। বাদম বেঁচে জীবন চলে। ৪ বছর ধরে সে বাদম বেচে ঢাকায়। কখনো পল্টন, কখনো শাহবাগ। কখনো বা হাতির ঝিল।

আজ সন্ধ্যায়ও নিয়ম করে হাতিরঝিলে বাদাম বিক্রির জন্য দাঁড়িয়েছিল। বছরখানেক হলো এখানেই সে বাদম বেঁচে। নানারকম ধকলও সইতে হয়। সব সয়েই চলে তার জীবনঘড়ি।

অন্য দিনের মতো গতকাল মঙ্গলবারও সে বাদাম বিক্রি করছিল। হঠাৎ করে হাতিরঝিলের নিরাপত্তাকর্মীরা তার কাছে টাকা চাইতে এল। তার কাছে তখন দেয়ার মতো তেমন টাকা ছিল না। বলে দেয় আজ টাকা দিতে পারবে না।

কিন্তু তার কাছে টাকা না থাকা যেন বড় রকমের অপরাধ ছিল। সে অপরাধের শাস্তি আজ পেল হৃদয়।

অন্য দিনের মতো আজও সে বাদাম বিক্রি করতে এলে কোত্থেকে দুজন নিরাপত্তাকর্মী আসে। লাথি মেরে ফেলে দেয় বাদাম। তারপর হন হন করে চলে যায় তারা। আশপাশে তাকিয়ে থাকে অনেকগুলো চোখ।

হৃদয় কিছুই বলেনি তাদের। ফেলফেল করে তাকিয়ে ছিল। তারপর চোখ মুছে বাদামগুলো তুলছিল খাঁচায়। চোখের জল মিশে যেতে থাকে বাদামের খোসায়।

এএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ