বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফ্যানে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ; শোকের ছায়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আদনান নামে এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মীর মোশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে।

আদনান বিশ্ববিদ্যালয়ের ৪১ তম ব্যাচের শিক্ষার্থী ও একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ছাত্র।

আদনানের সহপাঠীরা জানায়, হলের ৪৫০ নম্বর কক্ষটি বন্ধ অবস্থায় জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে শিক্ষার্থীরা। এরপর তারা দরোজা ভেঙে আদনানকে বের করে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে আদনানকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিকেলে নিয়ে যেতে বলেন। এনাম মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদনান কি কারনে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি। এদিকে তাৎক্ষণিক এই মৃত্যুর খবরে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ