মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে মদিনা সাংবাদিক পরিষদের প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন প্রদেশে সরকারি মদদে নির্বিচারে গণহত্যা ও রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধনযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ সভা করছে মদিনা সাংবাদিক পরিষদ।

গতকাল ৯ অক্টোবর স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মদিনায় যাইকা মেহরান হোটেল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আরটিভি মদিনা প্রতিনিধি সাংবাদিক মুছা আব্দুল জলীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, এনটিভি মদিনা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মাদ আলী রাশেদের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন তইবা ইউনিভার্সিটির শিক্ষক, মদিনা আরটিভি দর্শক ফোরামের সভাপতি প্রফেসর ডক্টর মঞ্জুরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন মদিনা বাংলাভিশন দর্শক ফোরামের সভাপতি আব্দুস সামাদ আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মাদ সোহাগ আহমদ।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র বিজ্ঞানের এমফিল গবেষক, প্রবাসীকাল ডটকম এর সম্পাদক ও মদিনা সাংবাদিক পরিষদের সহসভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যাকারিয়্যা মাহমূদ।

তিনি রোহিঙ্গা মুসলিমদের ইতিহাস-ঐতিহ্য ও তাদের উপর নেমে আসা স্মরণ কালের বীভৎস এবং নির্মম অত্যাচারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

প্রধান আলোচক তার আলোচনায় বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধ সন্ত্রাসী ও সরকারি সামরিক জান্তা বাহিনী যৌথভাবে সরাসরি হত্যাকাণ্ড চালাচ্ছে। গত একমাসে প্রায় তিন হাজারেরও অধিক রোহিঙ্গা মুসলিমকে অত্যন্ত নির্মম ও পাশবিক কায়দায় হত্যা করা হয়েছে। হাজার হাজার নারীর ইজ্জত লুণ্ঠন করা করা হয়েছে।

মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে নির্বিচারে হত্যা করেছে মগদস্যু বাহিনী। বার্মার বৌদ্ধরা সন্ত্রাসী, খুনি, এরা মানবতার শত্রু । এই অসভ্যরা মুসলিমদের ঘরবাড়ি, মসজিদ, মাদরাসাগুলোকে জ্বালিয়ে দিয়েছে । দা, ছোরা দিয়ে কুপিয়ে, জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছে মানুষদের। এখনো করছে। থেমে নেই ওদের নির্মমতার শয়তানী উল্লাস।

এই সন্ত্রাসী জালিমদের অত্যাচারে সেখানকার মুসলিমরা দেশ তাগে বাধ্য হচ্ছে, এ পর্যন্ত প্রায় পাচ লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তিনি আরো বলেন, মিয়ানমারে পাশবিক এই হত্যাকাণ্ড অত