শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

‘ট্রাম্পের ‘উন্মত্ততা’ মনুষ্যজাতিকে ‘ধ্বংস’ করে দেবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিপ্লবী চে গুয়েভারার মেয়ে ডক্টর আলেইদা ওয়েভারা আশঙ্কা প্রকাশ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘উন্মত্ততা’ মনুষ্যজাতিকেই না ‘ধ্বংস’ করে দেয়।

চে-র বড় মেয়ে ডক্টর আলেইদা গুয়েভারা মার্চই সাধারণত তার পরিবারের মুখপাত্র হিসেবে কাজ করেন। তার অভিযোগ, জনশক্তিকে দমিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে ব্যবহার করছে।

কিউবার রাজধানী হাভানায় একটি সাক্ষাৎকারে আলেইদা বলেছেন, ‘মনুষ্যজাতিকে ধ্বংস করার মতো প্রচুর ক্ষমতা রয়েছে ট্রাম্পের হাতে, এবং আমরা এই মনুষ্যজাতিরই অঙ্গ। এটাই সমস্যা যে, তার হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিবেকবুদ্ধি নেই’।

আগামী ১০ বছর পর কিউবাকে তিনি কীভাবে দেখছেন, এই প্রশ্নের জবাবে ৫৭ বছরের আলেইদা বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের উন্মত্ততার ওপর অনেক কিছুই নির্ভর করছে’।

ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা বুঝছি না বা আমরা বুঝতে চাইছি না যে, আমাদের বিশ্বকে আমরাই ধ্বংস করছি.. সেই ধ্বংসের আগে আমাদের মধ্যে রয়েছে একটা অভাবনীয় আলস্য এবং তাঁর মতো উন্মত্ত ব্যক্তি ক্ষমতায় রয়েছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে’।

আলেইদা বলেছেন, এই অবস্থা থেকে সবাইকে জেগে উঠতে হবে। কারণ, হাতে খুব বেশি সময় নেই।

উল্লেখ্য, প্রেসিডেন্টট নির্বাচনের প্রচারে ট্রাম্প ২০১৪-তে প্রেসি়ডেন্ট বারাক ওবামার কিউবার সঙ্গে চুক্তির বিরোধিতা করেছিলেন। ওই চুক্তিতে ১৯৬১-তে ছিন্ন হয়ে যাওয়া সম্পর্ক নতুন করে গড়ে তোলার বন্দোবস্ত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ