শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

এবছর শান্তিতে নোবেল পুরস্কারে এগিয়ে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোবেল পুরস্কারের বিজয়ী বা সম্ভাব্য কোনো নাম আগে থেকে জানা যায় না। নোবেল কমিটি এসব গোপন রাখে সব সময়। তবে আন্তর্জাতিক মিডিয়াগুলো শান্তিতে নোবেলজয়ীর সম্ভাব্য একটা তালিকা প্রকাশ করে। যারা শান্তিতে অবদান রেখেছেন এবং নোবেল পাওয়ার আলোচনায় এগিয়ে রয়েছেন।

এ বছর এরকম কয়েকজনের তালিকা দিয়েছে টােইম ম্যাগাজিন। আসুন জেনে নেই কারা নোবেল দৌড়ে এগিয়ে আছেন। উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু বা পোপ হওয়ার পর থেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হচ্ছেন। শরণার্থী ও অভিবাসীদের জন্য সমবেদনা জানানোর আহ্বান এবং ঐতিহাসিকভাবে রক্ষণশীল ক্যাথলিক চার্চের উদারপন্থী কণ্ঠস্বর হিসেবে এ বছর শান্তিতে নোবেলের জন্য তাকে সবচেয়ে সম্ভাব্য বিজয়ী বিবেচনা করা হচ্ছে।

অ্যাঙ্গেলা মেরকেল
২০১৫ সালে ইউরোপের শরণার্থী সংকটের সময় জার্মানিতে ১০ লাখ মানুষকে আশ্রয় দেয়ার ঘোষণার পর থেকে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলকে নোবেল শান্তি পুরস্কারের জন্য অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। তবে শরণার্থীদের জন্য উদারতা দেখিয়ে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হলেও নিজ দেশে কোণঠাসা হয়ে পড়েছেন মেরকেল। গত মাসে জাতীয় নির্বাচনে তার দল বিজয়ী হলেও অভিবাসন নীতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কমসংখ্যক আসন পেয়েছেন। অন্যদিকে অভিবাসনবিরোধী উগ্র জাতীয়তাবাদীরা পার্লামেন্টের তৃতীয় বৃহৎ দলে পরিণত হয়েছে।

সিরিয়ার 'হোয়াইট হেলমেটস'
গত বছল নোবেল শান্তি পুরস্কারের জন্য উদ্ধারকর্মীদের দল সিরিয়ার ‘হোয়াইট হেলমেট’ তথা সিরিয়া সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের নাম বেশ আলোচিত ছিল। কিন্তু কয়েক দশকের গৃহযুদ্ধ অবসানের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস পুরস্কার পেয়ে যান। এবার হোয়াইট হেলমেটসের নাম পুরস্কারের জন্য বেশ আলোচিত হচ্ছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে এ সংস্থাটি ৯৯ হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে।

ফেডেরিকা ও জাভেদ জারিফ
২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ঐতিহাসিক চুক্তিতে উপনীত হতে মধ্যস্থতা করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী à¦