শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

স্বাধীনতার জন্য মরিয়া কাতালুন, পুলিশি বাধা উপেক্ষা করেই চলছে গণভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : স্বাধীনতার প্রশ্নে মরিয়া হয়ে উঠেছে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের অধিবাসীরা। স্পেন সরকারের সব বাধা উপেক্ষা করেই সেখানে চলছে স্বাধীনতার প্রশ্নে গণভোট।

আজ রবিবার চলা গণভোটে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ৩৩৭ জন আহত হয়েছেন।

স্পেনের সাংবিধানিক আদালত ওই গণভোটের আয়োজনকে অবৈধ ঘোষণা করেন। সেই রায় অনুযায়ী পুলিশ জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে। পুলিশ নির্বাচনী কেন্দ্রগুলো থেকে ব্যালট পেপার ও বাক্স জব্দ করেছে। গণভোটের সমর্থকদের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ রাবার বুলেট ছোড়ে ও লাঠিপেটা করে।

অন্যদিকে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে পুলিশের ১১ জন সদস্য আহত হয়েছেন।

কাতালান নেতা কার্লস পোয়েগডেমন সহিংসতার জন্য জাতীয় পুলিশ ও আইনপ্রয়োগকারী আরেক সংস্থা গুয়ার্দিয়া সিভিলের নিন্দা জানিয়েছেন।

কাতালান ওই নেতা সাংবাদিকদের বলেন, ‘সহিংসতার মাধ্যমে স্পেন সরকার কাতালুনিয়ার জনগণের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না।’

স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালুনিয়া। জনসংখ্যা ৭৫ লাখ। এর রাজধানী বার্সেলোনা। অঞ্চলটির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে। পাঁচ বছর ধরেই স্বাধীনতার কথা উঠছে। তবে ২০১৫ সালে কাতালুনিয়া প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সেখানকার স্বাধীনতাকামীরা।

গত জুনে কাতালুনিয়া কর্তৃপক্ষ ১ অক্টোবর গণভোট আয়োজনের ঘোষণা দেয়। স্পেন সরকার এ ধরনের গণভোটকে বেআইনি বলে আখ্যা দিয়ে আসছে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ