শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

মিয়ানমারের অগ্রগতি ভেস্তে যেতে পারে: ব্রিটিশ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরুর পর পশ্চিমা কোনো দেশের প্রতিনিধি হিসেবে প্রথম রাখাইন সফর করে আসা ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, গণতন্ত্রে ফেরার পথে গত কয়েক বছরে যে অগ্রগতি মিয়ানমার অর্জন করেছে, রাখাইনের ঘটনাপ্রবাহে তা ভেস্তে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এছাড়াও, তিনি রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সম্ভব সব ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন অং সান সু চির সরকারের প্রতি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন, রাখাইনে সহিংসতা বন্ধ করে মানবিক সহায়তা দেওয়ার যে আহবান জাতিসংঘ জানিয়ে আসছে, তাতে মিয়ানমারের নেত্রীকে সাড়া দিতে হবে।

নতুন করে সেনা অভিযান শুরুর পর গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ওই অভিযানকে জাতিসংঘ চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।

সেনাশাসনের মধ্যে দীর্ঘদিন গৃহবন্দি জীবন কাটিয়ে অহিংস গণতান্ত্রিক আন্দোলনের জন্য নোবেল পাওয়া সু চি ২০১৫ সালের নির্বাচনে মিয়ানমারের ক্ষমতায় আসেন। কিন্তু রোহিঙ্গা নির্যাতন বন্ধের পদক্ষেপ না নেওয়ায় পশ্চিমা মিত্রদের কাছেও এখন তিনি সমালোচিত হচ্ছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্ক ফিল্ড মিয়ানমারের রাজধানী নেপিডোতে দেশটির নেত্রী সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন।
“গত কয়েক সপ্তাহে রাখাইনে যে বিপুল বিপর্যয় আমরা দেখেছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সহিংসতা আমাদের থামাতে হবে এবং যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের যত দ্রুত সম্ভব নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।”

রাখাইনে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, মার্ক ফিল্ড তা নিজের চোখে দেখেছেন বলে জানানো হয় বিবৃতিতে।

মিয়ানমার সফর শেষে বৃহস্পতিবার বাংলাদেশে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের কাজও তিনি দেখবেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ