শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

‘ওমর-১’ মিসাইলের পরীক্ষা চালাল পাকিস্তানের তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসাইলের সফল উৎক্ষেপন করে নিজেদের শক্তি দেখাল পাকিস্তানের তালেবানদের গ্রুপ তেহরিক-ই-তালিবান।

সোমবার এক ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে, ‘ওমর-১’ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার

সংগঠনটির পক্ষ থেকে শত্রুগোষ্ঠীকে হুমকিও দিয়েছে তারা। তেহরিক-ই-তালিবান (টিটিপি) মুখপাত্র মুহম্মদ কুরাশানি হুমকি দিয়ে বলেছেন, এখন থেকে কোনও দেশ বা লক্ষ্যবস্তু খুঁজে পেতে আর বিশেষ বেগ পেতে হবে না আমাদের। তাই সাবধান।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান সরকার। খুঁজতে শুরু করেছে তাদের উৎস। এর আগেও অনেকবার অভিযান চালিয়ে টিটিপির সদস্যদের হত্যাও করেছে পাক পুলিশ।

তালেবানদের দাবি, ‘ওমর ১’ ক্ষমতাসম্পন্ন এক মিসাইল। যা পার্শবর্তী লক্ষকে নিখুঁতভাবে টার্গেট করতে সক্ষম। তারা বিবৃতিতে মিসাইলটির একটি নকশাও প্রকাশ করেন।

তারা বলেন, আমরা আমাদের যোদ্ধাদের আধুনিক বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি যাতে তারা দ্রুত সফলভাবে টার্গেটকে আয়ত্বে এনে ফলাফল বের করতে সক্ষম হন।

এর আগে উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান মিলিটানির এক অভিযানে প্রায় ২০০০ তালেবান সদস্য নিহত হয়। পাকিস্তান সরকারের দাবি, অভিযানটি এখনো চলমান আছে।

তবে এ পর্যন্ত গ্রুপটির কোনো বড় সদস্যকে গ্রেফতার বা হত্যায় ব্যর্থ হয়েছে পাক প্রশাসন।

https://www.youtube.com/watch?time_continue=59&v=G2NdzgErULc


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ