শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

ভারতে মাদরাসার পানির ট্যাঙ্কে বিষ মেশালো দুষ্কৃতকারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের দিল্লির আলিগড়ে চাচা নেহেরু মাদরাসার পানির ট্যাঙ্কে বিষ মিশিয়েছে দুষ্কৃতকারীগণ। মাদরাসা কর্তৃপক্ষ পানির ট্যাঙ্কে ইঁদুর মারা বিষ মেশানোর অভিযোগে অজ্ঞাতনামা দু’জনের নামে আইপিসি ৩২৮ এবং ৫০৬ ধারায় মামলা করেছেন।

এ ঘটনার পর মাদরাসার ছাত্র-শিক্ষকগণ আতঙ্কে দিন কাটাছেন।

মাদরাসার খাবার পানিতে কি ধরনের বিষ মেশানো হয়েছে তা জানতে পানির নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

১৮ বছরের পুরনো এ মাদরাসায় ৪ হাজার শিশু শিক্ষার্থী আছে।

আল নূর চ্যারিটেবল সোসাইটি মাদরাসাটি পরিচালনা করে। এই সোসাইটির প্রধান ভারতের সদ্য বিদায় নেয়া উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি।

আলিগড়ের সিনিয়র পুলিশ সুপার রাজেশ পাণ্ডে জানিয়েছেন যে ঘটনার দিন এক ছাত্র পানি খেতে গিয়ে দেখতে পায় যে এক ব্যক্তি পানির ট্যাঙ্কে কিছু মেশাচ্ছে। অন্য একজন পাশেই পাঁচিলের ওপর হাতে পিস্তল নিয়ে বসে আছে।

তারা কী করছে জানতে চাইলে মুখ বন্ধ রাখার হুমকি দিয়ে পালিয়ে যায় ওই দুজন।

ওরা চলে গেলে ট্যাঙ্কের পাশে ইঁদুর মারার বিষের খালি প্যাকেট পড়ে থাকতে দেখে ওই ছাত্র। তখনই সেই ঘটনা কর্তৃপক্ষের নজরে আনে সে। পুলিশে খবর দেওয়া হয়। ওই ট্যাঙ্কের পানি যাতে কেউ না খায়, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়।

আলিগড়ের জেএন মেডিক্যাল কলেজের চিফ মেডিক্যাল অফিসার এহতিশাম আহমেদ জানিয়েছেন যে ইঁদুর মারার বিষ মানুষের পক্ষে প্রাণঘাতী নয়। তবে বেশি পরিমাণে ওই বিষ শরীরে গেলে গুরুতর অসুস্থ অবশ্যই হতে পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ