শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাতে সৌদি বাদশাহর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য চার হাজার কোটি টাকা ত্রাণ হিসেবে দিচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে একবারে আসছে না। ধীরে ধীরে পাঠানো হবে।

বাদশাহ সালমান রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে তাদের আশ্রয় দেয়ার অনুরোধ করেছেন। রোহিঙ্গাদের পেছনে যে অর্থ খরচ হবে তা বহনেরও ঘোষণা দিয়েছেন তিনি।

প্রাথমিক পর্যায়ে তিনি ৫০ টন খাবার, ওষুধ ও চিকিৎসক পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।
সৌদি বাদশাহর বাদশাহর অনুরোধে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে যুষ্টরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে। পূর্বের অবস্থান থেকে সরে গণহত্যার ব্যাপারে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

এর আগেও সৌদি আরব বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহযোগিতায় এগিয়ে আসে। তারা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ায় রাবেতা হাসপাতালসহ রাখাইনে বেশ কিছু হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে সৌদি আরব। সব কিছুই রাবেতা আলম আল ইসলামির নামে করেছে করেছে সৌদি আরব।

এছাড়া রোহিঙ্গা ভিশন টিভি, আরকান টিভিসহ রোহিঙ্গাদের যাবতীয় গণমাধ্যম সৌদি আরব থেকে সম্প্রচার হয় এবং যাবতীয় কার্যক্রম চালায় তারাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ