শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

যে কারণে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিবেন না সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে অংশ নিচ্ছেন না মিয়ানমারের জাতীয় নেত্রী অং সান সু চি। তার নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) এক মুখপাত্র বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এনএলডির মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, জাতিগত সহিংসতার জেরে প্রচণ্ড চাপের মুখে থাকা অং সান সু চি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না। ২০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চি।

আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা সু চির কার্যালয় বলছে, রোহিঙ্গা সংকটের কারণেই তিনি সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে অংশ নিচ্ছেন না।

তবে এনএলডির মুখপাত্র বলেছেন, সমস্যা মোকাবিলা অথবা সমালোচনার মুখোমুখি হতে সু চি ভীত নন।

গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমারের জাতীয় নেতা হিসেবে সু চি প্রথমবারের মতো ভাষণ দেন।

ওই সময় তিনি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ঘিরে চলমান সংকটে তার সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। চলতি বছরে সু চির কার্যালয় বলছে, বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি, শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে তার নেওয়া পদক্ষেপ বাস্তবায়নের জন্যই তিনি সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেবেন না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ