শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ট্রাম্পের সিদ্ধান্তে চরম হতাশ বিল গেটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের সকল হতাশ, দরিদ্র, অনগ্রসর, রিক্ত-শূন্যদের সামনে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল আমেরিকা। কিন্তু বিভিন্ন সময় নিজের অর্থনীতি বাঁচাতে এ দিকটাতে লাগাম টেনেছে বিভিন্ন প্রশাসন।

কিন্তু বর্তমান মার্কিন প্রেসেডেন্ট যেন একটু বেশিই কঠোর। সম্প্রতি তিনি তরুণ অভিবাসীদের শিক্ষা, কর্মসংস্থানের জন্য নেয়া বারাক ওবামার একটি প্রকল্প বাতিল করে দিয়েছেন। পাঁচ বছর আগে গ্রহণ করা ডাকা নামের ওই প্রকল্প বাতিলে খুবই হতাশ হয়েছেন বিশ্বের সেরা ধনী ও মাইক্রোসফট নির্বাহী বিল গেটস।

মাইক্রোসফটে অনেক বিদেশী তরুণ কাজ করেন। বিল গেটসের মতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আশা এসব তরুণ আমেরিকানদের মতোই স্বপ্ন দেখেন। আমেরিকাকে এগিয়ে নিতে দায়িত্ব নিয়ে কাজ করেছেন। বিল গেটসের প্রত্যাশা, এ আদেশ কার্যকর করে ট্রাম্প যাতে তরুণ অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দিতে না পারেন সেজন্য যথোপযুক্ত পদক্ষেপ নেবে কংগ্রেস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ