শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করল সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির নোবেল বিজয়ী অং সান সুচি সাফ জানিয়ে দিয়েছেন, দ্বি-পাক্ষিক যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে। তবে, রোহিঙ্গা ইস্যুতে  কোনো ধরনের আলোচনায় আগ্রহী নন তিনি।

শনিবার কুয়ালালামপুরে রোহিঙ্গাদের সংহতি সমাবেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ কথা জানান। তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে সাক্ষাতের অনুমতি চান। এ সময় সুচি মুখের ওপর বলে দেন- ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে চাইলে আপনার সঙ্গে সাক্ষাতে আমি আগ্রহী নই’।

এ সময় মিয়ানমার রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ চালাচ্ছে বলেও অভিযোগ করেন নাজিব রাজাক। তিনি বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে শিগগিরই রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের এই অত্যাচার বন্ধ করতে হবে।’

এদিকে, রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মালয়েশিয়া মিয়ানমারের সঙ্গে তাদের অনূর্ধ্ব-২২ জাতীয় ফুটবল দলের একটি প্রীতি ম্যাচ বাতিল করেছে।

আরএম