শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

উত্তর কোরিয়ার হাতে হাইড্রোজেন বোমা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আরও উন্নত প্রযুক্তির পারমাণবিক অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য হাইড্রোজেন বোমা তৈরির দাবি জানিয়েছে উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন অস্ত্রটি বোমাটি পরিদর্শন করেছেন।

‘ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ এই হাইড্রোজেন বোমাটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে সংযোজন করা যাবে বলে দাবি উত্তর কোরিয়ার।

রোববার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির সরবরাহ করা এক ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষুদ্র সংস্করণের ওই হাইড্রোজেন বোমাটি পরিদর্শন করছেন।

তবে স্বাধীন কোনো সূত্র থেকে উত্তর কোরিয়ার এ দাবির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, উত্তর কোরিয়ার হাতে উন্নত প্রযুক্তি থাকার দাবি করলেও বিশেষজ্ঞদের এ নিয়ে সন্দেহ ছিল।

রোববার দেশটির হাইড্রোজেন বোমার ঘোষণার মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপ ও ওয়াশিংটনে আতঙ্ক তৈরি করেছে।

এর মাধ্যমে দেশটি পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে তার লক্ষ্যস্থলের কাছাকাছি পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।

বোমাটি পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের কিছু নির্দেশনা দেন কিম। এ সময় তিনি বলেন, এ বোমার ব্যাপক বিধ্বংসী ক্ষমতা রয়েছে। শতভাগ দেশীয় তৈরি উপকরণে ও নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে।