শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রোহিঙ্গা নির্যাতন বন্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ: হাজারো মানুষের কান্নার রোল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে মালয়েশিয়ায় হাজারো মানুষ বিক্ষোভে কান্নায় বুক ভাসাল। বুধবারের এ বিক্ষোভে বিপুল সংখ্যক রোহিঙ্গাও অংশ নেয়। নির্যাতনের এমন অমানবিক চিত্র স্মরণ করে তারা কান্নায় ভেঙে পড়েন।

রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মুসলিম প্রধান মালয়েশিয়ায় প্রায় সময়েই ক্ষোভের জন্ম নেয় বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি। বুধবার প্রায় এক হাজার বিক্ষোভকারী কুয়ালালামপুরের একটি প্রধান সড়কের কাছে সমবেত হয়ে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানান।

বিক্ষোভকারীরা 'রোহিঙ্গা গণহত্যা বন্ধ কর' এবং 'রোহিঙ্গাদের হেফাজত করো' শীর্ষক ব্যানার প্রদর্শন করেন। এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও মালয়েশীয় পুলিশ অভিবাসন সংক্রান্ত অপরাধের অভিযোগে প্রায় ২০ জনকে গ্রেফতার করেছে।

এদিকে তুলনামূলক আরেকটু ছোট একটি জমায়েত নিয়ে একদল বিক্ষোভকারী মিয়ানমারের দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ বিক্ষোভে নেতৃত্ব দেন মোহাম্মদ আজমি আবদুল হামিদ।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে মিয়ানমারের প্রতি দাবি জানাচ্ছি।

গত ২৫ আগস্ট ভোররাত থেকে রাখাইনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রোহিঙ্গা অধিকার রক্ষা বিষয়ক সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সংঘর্ষ হয়।

এ সংঘর্ষকে ঘিরে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন জুড়ে অভিযান শুরু করলে গত ছয় দিনে প্রায় ১১০ জন নিহত হয়। এছাড়া প্রাণ বাঁচাতে অন্তত সাড়ে ১৮ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বলে আন্তর্জাতিক অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা।

৩ দিনে ৩ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে: মানবাধিকার সংস্থা