রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩ আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গোপালগঞ্জে যাত্রীবাহী একটি নৈশ কোচ নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে  ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ রবিবার ভোর রাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে পিরোজপুর গামী গোল্ডেল লাইন পরিবহনের একটি  নৈশ কোচ ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের নিচে  চাপা পড়ে ১ শিশুসহ ৩ জন ঘটনাস্থলে  মারা যায়।

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ২ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্য মহিউদ্দিন মৃধা (৩৫) ও রাহাত মৃধা (৫) পিতা-পুত। তাদের বাড়ি পিরোজপুরের লাহুড়ি গ্রামে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে গোপলগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানিয়েছেন,  দুর্ঘটনার খবর  পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে  গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ