সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

মুফতি মুতীউর রহমান ছিলেন অগ্রসর চিন্তা অধিকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জহির ইবনে মুসলিম : মুফতি মুতীউর রহমানের সঙ্গে আমার পরিচয় প্রায় আশির দশকের শেষভাবে। আমি তখন মালিবাগ জামিয়ার ছাত্র। তিনি পড়েন সিলেটের কাজির বাজার মাদরাসায়। লাজনাতুব তলাবার প্রোগ্রামে ঢাকায় আসতেন। তখন আমাদের মাঝে কথা হতো। মতবিনিময় হতো। বয়সে তিনি ছিলেন বড় কিন্তু সম্পর্ক ছিলো বন্ধুসুলভ। চিন্তার দিক থেকে আমরা ছিলাম একাত্মা। আমি যতোদিন বেঁচে থাকবো তার চিন্তা ও আদর্শকে ধারণ করে রাখবো।

এরপর তিনি ও আমি যেখানেই থাকতাম না কেনো আমাদের মাঝে যোগাযোগ অব্যাহত ছিলো। বিভিন্ন জাতীয় সংকটে তার সঙ্গে আমাদের মধ্যে মতবিনিময় হতো। জাতির সামনে কোনো নতুন প্রশ্ন আসলে তিনি কলম হাতে তুলে নিতেন। আধুনিক ফিকহের এমন অনেক বিষয় রয়েছে যে ব্যাপারে মুফতি মুতীউর রহমানের আগে কেউ কলম ধরেন নি। যেমন ডিএনএ টেস্ট ও পুলিশের রিমান্ড।

তাঁর চলে যাওয়ার ক্ষতি পূরণযোগ্য নয়

মুফতি ‍মুতীউর রহমান ছিলেন বিশাল চিন্তা-চেতনার অধিকারী। বয়সের তুলনায় তার চিন্তা চেতনা অনেক বেশি অগ্রসর ছিলো। লেখক, শিক্ষক ও প্রতিশ্রুতিশীল প্রথাবিরোধী আলেম ছিলেন তিনি। মুফতি মুতীউর রহমানের আগে কোনো আলেম জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেছেন বলে আমি জানি না।

তিনি একজন চিন্তাশীল আলেম ছিলেন। তিনি তার লেখনি, দরস ও বয়ানের মাধ্যমে নিজের চিন্তা চেতনা ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিলেন।

দুর্ভাগ্যের বিষয় তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে কষ্ট করেছেন। কিন্তু তার পাশে যেভাবে আমাদের থাকা প্রয়োজন ছিলো আমরা সেভাবে থাকতে পারি নি। এ ব্যর্থতা আমার ও আমাদের সবার।

আমি মহান আল্লাহর দরবারের তার আত্মার মাগফিরাত ও জান্নাতে উচ্চ মর্যাদা কামনা করি। আল্লাহ তার পরিবারকে ধৈর্য্য ধারণের তাওফিক দিন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ