মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বন্যার্তদের জন্য একদিনের বেতন দিবেন ঢাবি শিক্ষকগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্লাবে সমিতির কার্যনিবার্হী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার্তদের সহায়তায় ঢাবি শিক্ষকদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর বাইরে কেউ অতিরিক্ত সাহায্য প্রদানে ইচ্ছুক হলে সেটাও গ্রহণ করা হবে।

কেউ উল্লিখিত অনুদান প্রদানে অনিচ্ছুক হলে তা, ‘হিসাব পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়’ বরাবর আবেদনের মাধ্যমে আগামী ২৪ অগাস্টের মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করবে।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে সেমাইসহ নানা খাদ্যদ্রব্য বিতরণ করা হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ