শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘ইনশাল্লাহ আমি আসছি বায়তুল আকসা জামে মসজিদে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনন্ত জলিল তিনদিনের তাবলিগে যাচ্ছেন নারায়ণগঞ্জে। সে ঘোষণা ফলাও করে জানালেন ফেসবুকে, পাশাপাশি ইউটিউবে প্রকাশ করলেন প্রচারণামূলক ভিডিও।

তিনি লেখেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, ইনশাল্লাহ্ আমি আসছি বায়তুল আকসা জামে মসজিদ নারায়ণগঞ্জ, তিনদিনের তাবলিগে।’

অনন্ত ১৮ আগস্ট থেকে তিনদিন ওই মসজিদে অবস্থান করবেন। বিস্তারিত লোকেশন জানিয়ে লেখেন, ‘বন্ধুগণ, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। চলুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ্ তায়ালার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে ইসলামের নিয়ম-কানুন মানার তৌফিক দান করেন। আমিন।’

আরো বলেন, ‘আরেকটি কথা, দেশে এখন ভয়াবহ বন্যা, চলুন আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই এবং আল্লাহ্ তায়ালার কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি। দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন। খোদা হাফেজ।’

এর আগে ২৯ জুলাই থেকে রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামায়াতে ছিলেন অনন্ত জলিল। ওই সময় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত হয়ে সবাইকে ইসলামের দাওয়াত দেন। সেই খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক মিডিয়ায়ও আসে।

১ বছর ইসলামের দাওয়াত দিবেন অনন্ত জলিল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ