শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের

‘আগামীর যুদ্ধ সমূহে ইসরাইলের শোচনীয় পরাজয় হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী দিনের সব যুদ্ধে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের শোচনীয় পরাজয় হবে বলে ঘোষণা দিয়েছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

ইসরাইলের সঙ্গে ২০০৬ সালে ৩৩ দিন যুদ্ধ করে জয়ী হয়েছিল হিজবুল্লাহ। রোববার ছিল ওই যুদ্ধের ১১তম বার্ষিকী।
এ উপলক্ষে টেলিভিশনে দেয়া এক ভাষণে নাসরুল্লাহ বলেন, ভবিষ্যতের সব যুদ্ধে ২০০৬ সালের চেয়েও ইসরাইলকে আরও পরাজয়বরণ করতে হবে।
তিনি বলেন, আজ এমন একটি মহান দিন যেদিন প্রতিরোধ যোদ্ধারা লেবাননের ওপর আধিপত্য বিস্তারের ইসরাইলি প্রচেষ্টা প্রতিহত করেছিলেন।
নাসরুল্লাহ বলেন, আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করে বিজয়ী হওয়া যাবে না বলে যারা মনে করে তারাই পরাজিত হন। কিন্তু ৩৩ দিনের যুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা দিবাস্বপ্ন দেখে জয়ী হননি। বরং তারা সত্যিকার অর্থে জানমাল বাজি রেখে লড়াই করেই জয়ী হয়েছেন।
তিনি বলেন, ২০০৬ সালের যুদ্ধের পর হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়েছে। ফলে আজ  ১১ বছর পরও ইহুদিবাদী শত্রুরা লেবাননের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসবাদের 'জ্বলজ্যান্ত উদাহরণ' আখ্যা দেন সাইয়্যেদ নাসরুল্লাহ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রই বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাকালে তা স্বীকারও করেছেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ