শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পুলিশের জন্য যাকাতের অর্থ ব্যয়: মিসরের প্রধান মুফতির ফতোয়ায় তুমুল বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিসরের প্রধান মুফতি শায়খ শাওকি আলমের এক ফতোয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুরু হয়েছে তুমুল বিতর্ক।

তিনি বলেছেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইরত পুলিশ ও নিরাপত্তাকর্মীদের জন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে।’

‘অন লাইভ চ্যানেল’ নামক টিভি চ্যানেলের ‘মুফতি ডায়লোগ’ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যাকাতের টাকায় অস্ত্র কেনা যাবে এবং তা সৈনিকদের জন্য ব্যবহার করা যাবে।’

সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামকে তিনি সামাজিক সংকট হিসেবেই উল্লেখ করেন।

আল আকসা ইসরাইলের অভ্যন্তরীণ বিষয় নয়; সমগ্র মুসলিম উম্মাহর ব্যাপার: ড. আবু ইয়া’লা

তবে এমন ফতোয়ার পর অনেকেই মনে করছেন, ‘সরকার হয়তো দেশের বিভিন্ন জাকাত ফান্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চিন্তা করছে।’

উল্লেখ্য, যাকাত একটি আর্থিক ইবাদত এবং তা আদায়ের নির্ধারিত কিছু খাত রয়েছে। সে খাতগুলোর মধ্যে এ পর্যন্ত পুলিশ বা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কথা বলে নি। তিনিই সর্বপ্রথম এ ফতোয়া প্রদান করলেন।

সূত্র : মিডলইস্ট মনিটর