শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিদেশিদের সহজ শর্তে নাগরিকত্ব দিচ্ছে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিদেশিদের আকৃষ্ট করতে  আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে কাতার। প্রস্তাবের মধ্যে রয়েছে কাতারের নাগরিকত্ব সহজ করা।

ধারণা করা হচ্ছে সৌদি জোটের অবরোধের মুখে অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য এ প্রস্তাব দিয়েছে কাতার সরকার।

কাতারের সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, বুধবার মন্ত্রিপরিষদে বিলটি পাস হয়েছে। এতে করে সেখানে বসবাসরত হাজার হাজার বিদেশি স্থায়ী নাগরিকত্ব পেতে যাচ্ছেন।

নতুন এ আইনের ফলে যেসব শিশুর মা কাতারের নাগরিক এবং বাবা বিদেশি, তারাও সুবিধার আওতায় আসবেন। শিশুটির বাবা এখন চাইলে দেশটির নাগরিক হতে পারবেন। যারা কাতারে সরকারি চাকরি করছেন, তারাও এখন সেখানকার নাগরিক হয়ে যাবেন।

তবে কিছু ক্ষেত্রে নিজেদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

নতুন নাগরিকত্ব পাওয়া অধিবাসীরা সাধারণ সব নাগরিক সেবায় লাভ করবেন। এমনকি সশস্ত্র বাহিনী থেকে শুরু করে যেকোনো চাকরি করতে পারবেন। নিজেদের ব্যবসার মালিকানা নিজেদের নামেই থাকবে। ব্যবসা করার ক্ষেত্রেও কাতারের কোনো নাগরিকের অংশীদারিত্ব থাকার প্রয়োজন হবে না।

উপসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম কাতারেই এ ধরনের সুবিধা দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের সুযোগ-সুবিধার কথা ভাবাই যায় না।

তেলের দেশ কাতারের জনসংখ্যা দুই দশমিক চার মিলিয়ন; যাদের ৯০ শতাংশই বিদেশি নাগরিক। দক্ষিণ এশিয়া থেকে যাওয়া লোকজনের সংখ্যাই বেশি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ