বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে বিশেষ ইলমি সেমিনার অনুষ্ঠিত ছত্রিশে লেখা নাম  নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

আবাসন খাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় পুষ্পধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘স্বপ্ন সত্যি হবেই’- এই স্লোগানকে ধারণ করে ঈদ পুনর্মিলনী ও গ্রাহক সমাবেশ করেছে দেশের আবাসন খাতের অন্যতম কোম্পানি পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড।

গতকাল মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বক্তব্যে পুষ্পধারা প্রপার্টিজ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পুষ্পধারা প্রপার্টিজ গ্রাহকের আস্থা বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুনাফা অর্জন নয়, আমাদের উদ্দেশ্য সেবা করা। বাংলাদেশে আবাসন খাতের সেবায় যেসব কোম্পানি রয়েছে পুষ্পধারা প্রপার্টিজ একদিন তার শীর্ষে থাকবে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলীনূর ইসলাম বলেন, সরকারের নীতি মেনেই আমরা আবাসন খাতের সেবায় নিয়োজিত। আবাসন মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার বাস্তবায়নে পুষ্পধারা প্রপার্টিজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশের এক নম্বর সেবাদানকারী প্রতিষ্ঠান হতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ইস্কান্দার আলী, মো. ইউনূস আলী উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপ-পরিচালক মঈন উদ্দিন খান, অবসরপ্রাপ্ত ডিআইজি আনোয়ার হোসেন, পুষ্পধারার উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মিয়া বুলুু, মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক ও আবদুল্লাহ আল মামুন।

ঈদ পুনর্মিলনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে ১৫০০ গ্রাহক ও শুভানুধ্যায়ী একযোগে মধ্যাহ্ন ভোজ করেন। এরপর শুরু হয় র‌্যাফেল ড্র পর্ব। এতে শেয়ার হোল্ডার, এলিট গ্রাহক, সাধারণ গ্রাহক, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ক্যাটাগরিতে ৬৫ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার বিজয়ী মো. আরেফিন অর্জন করেন ঢাকা-মালয়েশিয়া-ঢাকা ভ্রমণের যুগল টিকেট। কোম্পানির খরচে ওই পুরস্কারবিজয়ী তিনদিন-তিনরাত মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পুষ্পধারা প্রপার্টিজ এর পরিচালক (মার্কেটিং) মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)। ২০১৪ সালে পুষ্পধারা প্রপার্টিজ কোম্পানি তার যাত্রা শুরু করে। ঢাকা-মাওয়া রোডে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পুষ্পধারার পদ্মা ভ্যালি ও পদ্মা ইকোসিটি নামে দু’টো প্রকল্প চলমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ