বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সিকিউরিটি মানি ও অ্যাডভান্স এর বিধিবিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

• মুফতি মুহাম্মাদ শোয়াইব

জামানত হিসেবে ভাড়াগ্রগিতা থেকে যে টাকা গ্রহণ করে থাকে, ভাড়ার চুক্তি শেষে তা আবার ভাড়াগ্রহিতাকে ফেরত দিয়ে দিতে হয়, সেটি সিকিউরিটি মানি এবং এককালীন গ্রহণ করা টাকা প্রতি মাসেই কিছু কিছু করে ভাড়া হিসাবে কাটা হয়, সেটি অ্যাডভান্স সিকিউরিটি মানি।

ভাড়াদাতার কাছে থাকলেও এর মালিকানা থাকে ভাড়াটিয়ার। ভাড়াটিয়া পরবর্তীতে ওই টাকা ফেরত পায়। সুতরাং সিকিউরিটি মানির জাকাত ভাড়াটিয়া প্রদান করবে। অন্যদিকে অ্যাডভান্স হিসেবে প্রদানকৃত টাকার মালিকানা ভাড়াটিয়া থেকে ভাড়াদাতার কাছে চলে যায়

সিকিউরিটি মানি ও অ্যাডভান্স বর্তমান সময়ের ব্যাপক পরিচিত দুইটি লেনদেন। বিশেষ করে বাড়ি ও দোকান ভাড়ার ক্ষেত্রে এসব লেনদেন মানুষ বেশি করে থাকে। ভাড়াটিয়া ভাড়া শেষে চলে গেলে কোনো ক্ষতি করে গেলে সে টাকা থেকে তা পুষিয়ে নেয়ার প্রয়োজনেই মূলত এ ধরনের অতিরিক্ত টাকা গ্রহণ করা হয়ে থাকে। তবে এ ধরনের লেনদেনে শরয়ি বিশ্লেষণ জানা না থাকায় বেশকিছু ভুল হয়ে থাকে।

সিকিউরিটি মানি ও অ্যাডভান্সের পার্থক্য
ভাড়াদাতা ভাড়াগ্রহিতা থেকে অতিরিক্ত টাকা নেয়ার দুটি পদ্ধতি রয়েছে- ১. ভাড়াদাতা জামানত হিসেবে ভাড়াগ্রহিতা থেকে যে টাকাটা গ্রহণ করে থাকে, ভাড়ার চুক্তি শেষে তা আবার ভাড়াগ্রহিতাকে ফেরত দিয়ে দিতে হয়, যাকে সিকিউরিটি মানি বলে। ২. এককালীন গ্রহণ করা টাকা প্রতি মাসেই কিছু কিছু করে ভাড়া হিসাবে কাটা হয়, যাকে অ্যাডভান্স বলে।

সিকিউরিটি ও অ্যাডভান্সের ভাড়া
সিকিউরিটি মানির কারণে ভাড়া কম রাখা জায়েজ নয়। অর্থাৎ সিকিউরিটি মানির পরিমাণ বৃদ্ধি পেলে ভাড়া কমে যাওয়ার যে প্রচলন আমাদের সমাজে রয়েছে, তা জায়েজ নয়। কেননা সিকিউরিটি মানি ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে থাকে। তাই এ টাকার কারণে ভাড়ার পরিমাণ কমিয়ে দিলে তা ঋণ দিয়ে ঋণগ্রহিতা থেকে অতিরিক্ত সুবিধা গ্রহণের অন্তর্ভুক্ত, যা সুদ ও হারাম। (আসসুনানুল কুবরা, বাইহাকি : ৫/৫৭৩; আলমাবসুত, সারাখসি : ১৪/৩৫; মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ, মাদ্দাহ : ৪৬৮; আলমাআয়িরুশ শরইয়্যাহ : ১৪৮)।

তবে সিকিউরিটি মানি না হয়ে যদি অ্যাডভান্স তথা অগ্রীম ভাড়া প্রদান করার কারণে ভাড়া কিছুটা কমানো হয়, তবে তাতে সমস্যা নেই। কেননা অ্যাডভান্সের টাকাটা ভাড়াদাতার কাছে ঋণ হিসেবে থাকে না। ফলে ভাড়া কমানো হলেও তা ঋণের পরিবর্তে কমানো হয়েছে বলে গণ্য হয় না।

যেমন একটি ফ্ল্যাটের জন্য ৫০ হাজার টাকা সিকিউরিটি মানি প্রদান করলে ভাড়া হবে ৭ থেকে ৮ হাজার টাকা; কিন্তু সিকিউরিটি হিসেবে ২ লাখ টাকা অগ্রিম দিলে ভাড়া হয়ে যাবে মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা। সিকিউরিটি মানি à¦