বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

‘নাস্তিক্যবাদ ও বাতিল প্রতিরোধে আলেমদের সাহসী হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে বহুরূপী চক্রান্ত চলছে। স্কুলের পাঠ্যসূচী থেকে শুরু করে মূর্তি সংস্কৃতি পর্যন্ত কত রকম চক্রান্ত যে এ দেশে হচ্ছে তার কোন ইয়ত্তা নেই। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সামনে প্রদর্শিত হচ্ছে সিনেমা। উগ্র হিন্দু সংগঠনগুলো একের পর এক অবাস্তব দাবী-দাওয়া করতে দ্বিধা করছে না। এমতাবস্থায় উলামায়ে কেরামকে নাস্তিক্যবাদ ও যে কোন বাতিল প্রতিরোধে সাহসী ভূমিকা পালন করতে হবে।

গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ীর এক মাদরাসায় স্থানীয় উলামায়ে কেরামের এক সভায় জমিয়তে উলামায়ে ইসলাম  বাংলাদেশের মহাসচিব আ­ল্লামা নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন।

এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহানগর সহ-সভাপতি মাওলানা মুজীবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান।

সভায় মাওলানা আব্দুল আওয়ালকে আহবায়ক ও মাওলানা আব্দুল মালেককে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম তেজগাঁও শিল্পা ল থানার আহবায়ক কমিটি গঠিত হয়।

-এজেড

অস্ট্রেলিয়ান পুরুষরা শুক্রানুশূন্য; নারীদের প্রয়োজন মুসলিম পুরুষ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ