বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

নাগরিক সেবা প্রদানে ঢাকার মেয়রদ্বয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রাজধানীর জলাবদ্ধতা দূরীকরণ, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ, গ্যাস-বিদ্যুৎ ও যানজট নিরসনসহ নাগরিক সুবিধা প্রদানে ঢাকার মেয়রদ্বয় চরমভাবে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, নগরবাসী একের পর এক নতুন নতুন সমস্যায় জর্জরিত হচ্ছে। মেয়রদ্বয়ের অপরিণামদর্শী পদক্ষেপের কারণে রাজধানী আজ পানিতে থৈথৈ করছে।

গতকাল বিকেলে পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হে সেন ও হারুন আর রশিদ, মোশাররফ হোসাইন, মাওলানা আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, মুফতি জহির ইবনে মুসলিম, মুফতি মাছউদুর রহমান, এ কে এম নাজমুল হক, হাফেজ হানিফ ভূইয়া, মুফতী ফরিদুল ইসলাম, ডা. মজিবুর রহমান, এ্যাড. শওকত আলী, আবুল হোসেন প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মৌসুমি বায়ূর দেশ, এখানে বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক। কিন্তু কোটি নাগরিকের শহর এই রাজধানীর জলাবদ্ধতা ও দুর্ভোগ নিরসণে মেয়রদ্বয়ের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। এটা তাদের চরম অবহেলা। জলাবদ্ধতার বিষয়ে মেয়রদ্বয় ওয়াসার কাঁধে দায় চাপিয়ে পার পেতে নানা বক্তব্য দিয়ে চলেছেন। এটা দুঃখজনক।

তাবলিগের ব্যাপারে চার সিদ্ধান্ত; শীর্ষ আলেমদের বৈঠক

অধ্যক্ষ মাসউদ আরো বলেন, যদি নগর ভবনগুলো দুর্নীতিমুক্ত হতো এবং মেয়রদ্বয় নাগরিক সেবায় আন্তরিক হতেন, তাহলে নগরবাসীকে আজ এই চরম দুর্ভোগ পোহাতে হতো না। তাদের এই চরম ব্যর্থতার জন্য স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ