শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

আজ সুশীল সমাজের সঙ্গে ইসির বৈঠক, আমন্ত্রণ পাননি কোনো আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামীকাল সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সংলাপে কোনো আলেম আমন্ত্রণ পান নি।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ঘোষিত সাত কর্মপরিকল্পনাসহ প্রাসঙ্গিক বিষয়ে মতামত তুলে ধরবেন আমন্ত্রিত অতিথিরা।
এই সংলাপে গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন না। তবে বিকাল ৪টায় গণমাধ্যমের সংলাপ নিয়ে ব্রিফিং করবে কমিশন।
সংলাপের বিষয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন কমিশন একটি রোডম্যাপ প্রণয়ন করেছে। সেই আলোকে দেশবরেণ্য যারা সুশীল সমাজের প্রতিনিধি আছেন তাদের সাথে মতবিনিময় করা হবে। তবে আমন্ত্রিত অতিথিরা যে যতক্ষণ বক্তব্য রাখবেন সেগুলো শোনা হবে।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আজকের সংলাপে  আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, অর্থনীতিবিদ, রাষ্ট্রবজ্ঞানী, কলামিস্ট, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক ও সাবেক আমলারাও রয়েছেন।
নির্বাচন কমিশনে ১১টি ইসলামি দল নিবন্ধিত হলেও বিপুল সংখ্যক মানুষের প্রতিনিধিত্বকারী কোনো আলেমকে ইসিতে আমন্ত্রণ জানানো হয় নি।
এই সংলাপের পর নির্বাচন কমিশন পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম,  নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সাথেও সংলাপে বসবে।
আজকের সংলাপে আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকেদের কাছে আমন্ত্রণপত্রের সঙ্গে ইসির কর্মপরিকল্পনার অনুলিপি, সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল ও সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশের অনুলিপি পাঠিয়ে বলা হয়েছে, নির্বাচন কমিশন নির্বাচনী কর্মকাণ্ড বাস্তবায়নে সবার মতামত ও পরামর্শ গ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াবলী বাস্তবায়নেও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবার মতামত নেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ