বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


মসজিদে আকসাকে মুক্ত করতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে: মাওলানা নেজামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরাইলের জন্মই হয়েছে ইসলামশূন্য বিশ্ব গড়ার জন্য। তিনি ইসরাইলি দখলদারদের হাত থেকে মসজিদে আকসাকে মুক্ত করতে মুসলিম বিশ্বের নেতাদের সোচ্চার হয়ে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ।

গতকাল বাদ জুমা মসজিদুল আকসার প্রবেশপথে নিরাপত্তা চৌকি তল্লাশি গেট বসিয়ে মসজিদে আকসাকে ঘিরে রাখা, মুসলমানদের জুমার নামাজ আদায়ে বাধা দেয়া এবং নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ইসরাইলি দখলদারদের হাত থেকে মসজিদে আকসাকে মুক্ত করার দাবিতে ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগর শাখার উদ্যোগে লালবাগস্থ কার্যালয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে এসব কথা বলেন।

মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমদ ও মাওলানা জসিম উদ্দীন,  যুগ্ম মহাসচিব মুফতি মো: তৈয়্যেব হোসাইন ও মাওলানা ফজলুর রহমান, মাওলানা