বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

দুর্ভোগে নাকাল সাধারণ মানুষ: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেছেন, ‘দেশের মানুষ ভোটারবিহীন সরকারের উন্নয়নের বহি:প্রকাশই এখন চারিদিকে দেখতে পাচ্ছে। সুফল নয়, কুফলের দুর্ভোগে মানুষের নাকাল অবস্থা।’

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীসহ সারাদেশের রাস্তাঘাট-সড়ক মহাসড়ক-অলিগলি এখন লণ্ডভণ্ড। এক ঘণ্টার বৃষ্টিতেই রাস্তাঘাটের হদিস পাওয়া যায় না। কার, জিপ, ট্রাক, বাস, মিনিবাস, অটোরিকশা, রিকশা রাস্তার ওপর দিয়ে চলে না, নৌযানের মতো পানিতে ভাসে।

তিনি বলেন, মানুষ প্রশ্ন করছেন-ইডেন কলেজ, শান্তিনগর, পল্টন, বিজয় নগর, মালিবাগ এই এলাকাগুলো কোন নদীর তীরে অবস্থিত। সুতরাং এ কথাগুলো রসিকতা হলেও প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি মানুষের ধারণা এভাবেই ফুটে উঠেছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ