শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বজুড়ে মুসলিমদের প্রতিবাদ; পিছু হটছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বজুড়ে মুসলিমদের প্রতিবাদের মুখে পিছু হটতে শুরু করেছে ইসরায়েল। জাতিসংঘ, তুরস্ক ও বিভিন্ন মুসলিম দেশসহ আন্তর্জাতিক মহলের চাপ-ই তাদের পিছু হটার কারণ বলে খবর দিয়েছে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ২।

খবরে বলা হয়, আন্তর্জাতিক মহলের চাপে ফিলিস্তিনিদের দাবি বিবেচনার জন্য শনিবার রাতে আলোচনায় বসে ইসরাইল কর্তৃপক্ষ।

আলোচনায় মসজিদ প্রাঙ্গণে বসানো মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। তবে স্থায়ী মেটাল ডিটেক্টরের পরিবর্তে এখন থেকে সেখানে হাতে বহনযোগ্য ডিটেক্টর ব্যবহার করা হবে।

ইসরাইলি কর্তৃপক্ষ চ্যানেল ২ কে বিষয়টি নিশ্চিত করেছে।

জেরুজালেম পুলিশ প্রধান ইয়োরাম হেলেভি ও মেয়র নির বেরেকাট এ সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন।

আল আকসা মসজিদ প্রাঙ্গণে তিন ইসরাইলি পুলিশ নিহত হবার জের ধরে প্রায় ১০ দিন ধরে সেখানে আগ্রাসন চালায় ইসরাইল। গত দুই সপ্তাহ সেখানে জুমার নামাজ আদায় করতে দেয়া হয়নি।

এ নিয়ে ফিলিস্তিনি প্রতিবাদী জনতার সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইলের এ অবস্থানের কারণে জাতিসংঘ, বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক মহল থেকে ইসরাইলের উপর তীব্র চাপ সৃষ্টি করা হয়।

আল আকসায় অনুর্ধ্ব ৫০ ফিলিস্তিনি প্রবেশে বাধা, রাস্তায় নামাজ আদায় করে প্রতিবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ