শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

নোয়াখালীতে বিএনপির ১৬৩ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : সম্প্রতি সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের সংবর্ধনা সভায় পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগ এনে নোয়াখালীর সেনবাগে বিএনপির ১৬৩ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ।

রবিবার বিশেষ ক্ষমতা আইনে সেনবাগ থানার পুলিশ এজাহার নামীয় ৪৩ ও অজ্ঞাত ১২০ বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতা কর্মীদের বিরুদ্ধে  থানায় মামলা দায়ের করে।

এর আগে চেয়ারপারসনের উপদেষ্টা সদ্য কারামুক্ত  ফারুক ঢাকা থেকে বাড়ি আসার খবর শুনে শত শত বিএনপির নেতা কর্মীরা ফেনী -নোয়াখালীর সীমান্ত সেবারহাটে তাকে সংবর্ধনা দেয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করে। ফারুক এসে পৌছালে লোকজন কে দেখে গাড়ী থেকে তিনি নেমে যান।

এ সময় পুলিশ লোকজনকে বাধা দেয় এবং লাঠি চার্জ করে। জয়নুল আবেদিন ফারুক তার বাসভবনে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, শান্তিপূর্ণভাবে জনগণের সংবর্ধনায় পুলিশী হামলার তীব্র নিন্দা জানান এবং আটক নেতাকর্মীদের মুক্তি দাবী করে অবিলম্বে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান তিনি। এদিকে পুলিশ জানায়, এ ঘটনায় তাদের একজন এসআই আহত হয়েছেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ