বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


সৌদির প্রাসাদ অভ্যুত্থান; সব কিছুর পেছনে যে জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দাভিদ হির্স্ট
ইংল্যান্ডের বিখ্যাত মধ্যপ্রাচ্য রাজনীতি বিশ্লেষক এবং Middle East Eye এর সম্পাদক

বাদশাহ সালমান ক্ষমতা গ্রহণের পর থেকে আমি যে প্রসাদ-অভ্যুত্থান নিয়ে লেখালেখি করছিলাম, তার চূড়ান্ত প্রক্রিয়াটি মাত্র সম্পন্ন হলো। সবাই কাতারের বিরুদ্ধে অভ্যুত্থানের জন্য অপেক্ষা করছিল। কিন্তু অভ্যুত্থান হলো খোদ সৌদি আরবের মধ্যেই।

অভ্যুত্থানটি ঘটেছে রাতের শেষে ফজরের নামাজের পর। মুসলমানরা নতুন একটি দিন শুরু করার জন্য মাত্র ফজর নামাজ শেষ করেছেন। লক্ষ লক্ষ সৌদিয়ান ঘুম থেকে উঠেই নতুন একটি বাস্তবতার সম্মুখীন হয়েছেন।

৩১ বছর বয়সী একজন রাজপুত্র তাদের পরবর্তী রাজা হতে যাচ্ছেন। সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে মুহাম্মাদ বিন সালমান আল সৌদের (৩১) নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই পদ থেকে পদচ্যুত হলেন তার চাচাত ভাই মোহাম্মদ বিন নায়েক বিন আব্দুল আজিজ। মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর ও গৃহীত দ্বিপাক্ষিক বিভিন্ন সিদ্ধান্ত সালমানের ‘সাফল্য’ বলে অভিহিত করা হয়। নতুন প্রিন্স দেশটির সামগ্রিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে কাজ করবেন বলে জানিয়েছে এসপিএ। এছাড়া দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেনাবাহিনীর দায়িত্বেও থাকবেন তিনি।

উল্লেখ্য, গত মার্চে বিন সালমান ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। হোয়াইট হাউজের সেই বৈঠকে ইরানকে আঞ্চলিক শান্তির বিপরীতে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।

মৃত্যু পথের যাত্রী তার বাবা বাদশা সালমান এখন শুধুই আনুষ্ঠানিকতা। মুহাম্মাদ বিন সালমানই এখন নাম ছাড়া প্রকৃত বাদশাহ। বার্ধক্যজনিত কারণে বাবার অক্ষমতার সুযোগ নিয়ে এই যুবক শুধু মধ্যপ্রাচ্যে নয়; বরং তার নিজের দেশেও তৈরি করেছে নানা অস্থিরতা। উল্লেখ্য, ট্রাম্পের রিয়াদ সফরের সময় বাদশাহ সালমানের প্রদত্ত ভাষণ একাধিক টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছিল; আরব শ্রোতাদের জন্যও তা বার্ধক্যজনিত অস্পষ্টতার কারণে বোধগম্য ছিল না।

বাবার ক্ষমতা গ্রহণের পর ধাপে ধাপে মুহাম্মাদ বিন সালমানের ক্ষমতায় আরোহন করার পথের সব বাধা অতিক্রম করেছে। এবার সর্বশেষ বাধা (তার চাচাত ভাই মুহাম্মাদ বিন নায়েফ) এর সবধরনের ক্ষমতা ও প্রভাব রহিত করা হয়েছে। এই পদক্ষেপ প্রতিহত করার কোনো কà§