শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হাজীদের জন্য এবার নতুন নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন হজকে সামনে রেখে সৌদি সরকার এবার হজযাত্রীদের জন্য ই-ভিসা চালু করেছে। এই ভিসা পাসপোর্টের সঙ্গে লাগানো থাকে না। ফলে হজযাত্রীদের এটি আলাদা করে সংরক্ষণ করতে হবে।

ই-ভিসার কাগজ আলাদাভাবে প্রিন্ট করে হজযাত্রীদের দেওয়া হবে। আগে পাসপোর্টের সঙ্গে ভিসা লাগানো থাকায় আলাদা করে সংরক্ষণের প্রয়োজন হতো না। এবার ই-ভিসা ও পাসপোর্ট বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ কাউন্টারে দেখাতে হবে।

ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের নির্দিষ্ট পাতায় সিল মারার পর সেটি যত্ন করে রাখতে হবে। ই-ভিসা দেখাতে ও প্রিন্ট করতে পাসপোর্ট নম্বর ও নামের শেষ অংশ লিখে দেওয়া হবে। www.hajj.gov.bd লিংক থেকে পাওয়া যাবে ই-ভিসা।

হজযাত্রীদের যাওয়া-আসার জন্য দুটি বোর্ডিং কার্ড যাত্রীদের আগেই দিয়ে দেওয়া হবে। আগে যাওয়ার সময় একটি বোর্ডিং কার্ড, ফেরার সময় একটি বোর্ডিং কার্ড দেওয়া হতো।

হজযাত্রীরা হজে যাওয়ার আগে তিন সেট করে ই-ভিসা, বোর্ডিং কার্ড, হেলথ কার্ড, পাসপোর্টের ফটোকপি করবেন। মূল কপি তো হাতে থাকবেই। এক সেট হাতব্যাগে সংরক্ষণ করবেন, এক সেট মালামালের মধ্যে রাখবেন। এক সেট দেশে আত্মীয়স্বজনের কাছে থাকবে। কারণ, জেদ্দা হজ টার্মিনালে পৌঁছানোর পর মক্কায় বাসে ওঠার আগে মুআল্লিম পাসপোর্ট জমা নিয়ে নেয়। আবার দেশে ফেরার সময় জেদ্দা বিমানবন্দরে মোয়াল্লেম পাসপোর্ট ফেরত দেয়।

পাসপোর্টের সঙ্গে ভিসা, হেলথ কার্ড যথাযথভাবে না লাগানো হলে হারিয়ে যেতে পারে। বিশেষ করে বায়োবৃদ্ধরা ভুলে যান। এত কাগজপত্রের হিসাব রাখতে পারেন না। হজে যাওয়ার আগে হজযাত্রীদের আত্মীয়স্বজন এই বিষয়টিতে নজর দেবেন। এ ছাড়া হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে সম্পাদিত চুক্তিপত্রটি (হজের ওয়েবসাইট www.hajj.gov.bd থেকে ১৫ নম্বর ফরম) সঙ্গে রাখবেন।

-এজেড