শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

খেলাফত মজলিস নেতা মুফতি আশরাফ গ্রেফতার: নি:শর্ত মুক্তি দাবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : খেলাফত মজলিস ঢাকা জেলা সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আশরাফ আলীকে গতকাল তার বাসস্থান ধামরাই থেকে ২০১৩ সালের নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হেফাজতের মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী ও আলেম-ওলামাদের গ্রেফতার নির্যাতন করে সরকার নিজেদের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ ঘটাচ্ছে। মুফতি আশরাফ ধামরাই উপজেলা পরিষদের বিগত নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করে প্রায় ৩৩ হাজার ভোটে পেয়েছিলেন। তার মত একজন জনপ্রিয় নেতা ও বিশিষ্ট আলেমকে মিথ্যা মামালায় গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে সরকার ইসলামবিরোধী শক্তিকে খুশী করতে চাচ্ছে? এভাবে আলেম-ওলামা ও ইসলামী রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না।

প্রদত্ত বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে খেলাফত মজলিস ঢাকা জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেম মুফতি আশরাফ আলী ও ঈদুল ফিতরের আগের দিনে একই মিথ্যা মামলায় গ্রেফতার মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা মোঃ আশরাফ আলীর অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ