মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

এই ৬ ফলই যথেষ্ট অতিরিক্ত মেদ কমাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ : কোন অনুষ্ঠান হলেই তো ডায়েটে ফুলস্টপ লাগিয়ে দিব্যি পেট পুজো চালু। তবে তার আগে পর্যন্ত কম খাওয়ার প্রতিযোগিতায় উঠে পড়ে নামে প্রায় সব্বাই। বিশেষ করে মেয়েরা। কী খাব? কী খাব না? প্রতিদিনের খাবার চার্টে শাকসবজির পাশাপাশি প্রচুর জল ও ফল কিন্তু মাস্ট।

তবে ফল খেলেই হল না। স্লিম অ্যান্ড ট্রিম থাকতে ফলজগতে রয়েছে বহু এমন ফল যা খেলে ফলাফল তাক লাগিয়ে দেওয়ার মত। লাইফস্টাইলে রইল সেইরকম ছয়টি ফলের খোঁজ যা চটজলদি আপনার ওজন কমাতে খুব সাহায্য করবে।

স্ট্রবেরি : ওজন কমানোর ফলের মধ্যে স্ট্রবেরি অন্যতম। এই ফলে প্রচুর নিউট্রিশনের সঙ্গে রয়েছে অল্প মাত্রায় ক্যালোরি। এছাড়াও প্রতিদিন যে পরিমাণ ফাইবার দরকার তা স্ট্রবেরিতে পর্যাপ্ত পর্যায়ে রয়েছে। এছাড়াও, ভিটামিন সি ও পটাশিয়াম রয়েছে।

পেঁপে : পেঁপে এমন একটি ফল যা আপনি সেদ্ধ, পাঁকা বা রান্না সব অবস্থাতেই খেতে পারেন। এক কাপ পেঁপের মধ্যে ৫৫ ক্যালোরি ও ৩ গ্রাম ফাইবার ও ভিটামিন সি, এ, পটাশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে।

কলা : অনেকেই ভাবেন কলা মানেই ফ্যাট। কিন্তু নতুন গবেষণা বলছে কলা কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করে। কলার মধ্যে রয়েছে প্রচুর পটাশিয়াম, ফাইবার। রয়েছে রোগ প্রতিরোধী শ্বেতসার। যা আসলে দেহের অতিরিক্ত ফাট ঝরাতে সাহায্য করে তাই নয়।

আপেল : - কথায় আছে অ্যান অ্যাপল আ ডে কিপস ডক্টর অ্যাওয়ে। কথায় নয়, ব্যাপারটা সত্যিই কার্যকরী। ঝকঝকে ত্বক, আর স্লিম, ট্রিম চেহারা পেতে ফুড হ্যাবিডে অবশ্যই রাখা উচিত ফলকে। আপেলে রয়েছে ভিটামিন সি, ফাইবার।

আঙুর : আপনি যদি সবুজ ও লাল আঙুরের মধ্যে যেকোনো একটি খেতে চান, তাহলে আমাদের অ্যাডভাইস গো ফর দ্য রেড। তাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সবুজ আঙুরের থেকে বেশি নিউট্র্রিশন রয়েছে।

লেবু : লেবুর জুস খাওয়া বা শুধু লেবু খাওয়া ভীষণ দরকারি। লেবু মধ্যে রয়েছে ভিটামিন সি। স্কিন ঝকঝকে করতে লেবুর জুরি মেলা ভার। মেদ ঝড়াতেও লেবুকে টেক্কা দিতে পারবে না কোনও ফলই।

ফল প্রাকৃতিকভাবে মিষ্টি। ডায়েটের ক্ষেত্রে ফলের থেকে ভাল আর কিছুই নেই। তাহলে ফাস্টফুডকে পাশে সরিয়ে ফলকেই এন্ট্রি দিন।

যে কারণে দাঁড়িয়ে পানি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ