শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ইশা ছাত্র আন্দোলন কদমতলি থানা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের আওতাধীন কদমতলি থানা শাখার সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক 'সদস্য প্রশিক্ষণ কর্মশালা'।

কদমতলিস্থ নিজস্ব কার্যালয়ে শাখা সভাপতি আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক মু. মাহদি হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পূর্বের কউমি মাদরাসা বিষয়ক সম্পাদক মু. যাকারিয়া।

সভায় প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, ইসলামী শিক্ষানীতি প্রনয়ন ও বাস্তবায়ন ব্যাতিত আদর্শ জাতী গঠন সম্ভব নয়। আদর্শ ও দক্ষ জাতি গঠনে ইসলামী শিক্ষার কোন বিকল্প নেই। ছাত্র আন্দোলন প্রচলিত ছাত্র রাজনীতিতে বিশ্বাসী নয়।

ইশা ছাত্র আন্দোলন- ছাত্র রাজনীতিতে নৈতিকতা, আদর্শ, শিক্ষাগৃহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং আদর্শ ও দক্ষ জাতিগঠনে বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদা সোচ্চার।

গত ১৪ জুলাই শুক্রবার সকাল ৯ টায়  অনুষ্ঠিত কর্মশালায় থানা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বশির ইবনে জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, কদমতলি থানার সাধারন সম্পাদক মু. সালাহ উদ্দীন, শ্যামপুর ইউনিয়নের সভাপতি মতিঝিল আইডিয়াল কলেজের মেধাবী ছাত্র মো. জুয়েল, ৫২ নং ওয়ার্ড আহ্বায়ক শাহজাহান, দনিয়া ইউনিয়ন আহ্বায়ক মুসলেহ উদ্দীন কদমতলি থানা শাখার সদস্য শাকিল, ওয়াসিম সহ আরো অনেকেG

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ