শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আল জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসার ইঙ্গিত সৌদি জোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাতারের ওপর অবরোধ দেয়া সৌদি আরবসহ চারটি দেশ দোহাভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা বন্ধের দাবি থেকে সরে আসতে পারে।

সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ইঙ্গিত দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কেন্দ্রীয় জাতীয় পরিষদ বিষয়ক মন্ত্রী নুরা আল-কাবি।

বুধবার প্রকাশিত এই সাক্ষাৎকারে টাইমসকে আল-কাবি বলেন, তাঁর দেশ আরব আমিরাত আল জাজিরার ‘মৌলিক পরিবর্তন ও পুনর্গঠন’ চায়। তবে চ্যানেলটি বন্ধের পক্ষে নন তাঁরা।

‘এই চ্যানেলের কর্মীরা তাঁদের চাকরি টিকিয়ে রাখতে পারবে এবং কাতার এখনো একটি টিভি চ্যানেল চালাতে পারে। তবে এমন কোনো চ্যানেল চালাতে পারে না, যা চরমপন্থীদের প্ল্যাটফর্ম এবং ইংরেজি চ্যানেলটি উগ্রপন্থী আরবদের রক্ষাব্যুহ’, বলেন আমিরাতের মন্ত্রী।

কাতারের প্রতি আস্থা রাখতে পারছে না আরব জোট

আল-কাবি বলেন, সৌদির নেতৃত্বাধীন দেশগুলো কাতারের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা কূটনৈতিক সমাধান চাই। আমরা এই সংকট বাড়াতে চাইছি না।’

সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগে গত ৫ জুন কাতারকে কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ দেয় সৌদির নেতৃত্বাধীন চারটি দেশ। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরো কয়েকটি দেশ।

অবরোধ উঠিয়ে নেওয়ার শর্ত হিসেবে কাতারকে ১৩টি শর্ত দেয় চার দেশ। এর মধ্যে ছিল আল জাজিরা বন্ধ করা, মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড, ফিলিস্তিনের গাজার শাসক দল হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ও তাদের মিত্র মিসরের উল্লিখিত দাবিগুলো আমলযোগ্য নয় বলে মন্তব্য করে প্রত্যাখ্যান করে আসছে কাতার। এর পর চার আরব দেশের মন্ত্রীরা একাধিকবার বৈঠক করেও এই সংকটের কোনো সুরাহা করতে পারেননি। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চার দিনের মধ্যপ্রাচ্য সফরেও আলোর মুখ দেখা যায়নি।

সূত্র- এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ