বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে ১০০ প্রার্থীর তালিকা দিলেন; এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একক নির্বাচন ও ক্ষমতায় আসার যতই হাকডাক করুন না কেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বিএনপি নির্বাচনে এলে মহাজোটের শরীক হয়েই ভোটযুদ্ধে লড়বেন।

এরশাদের দলের সকল স্তরের নেতারা বলছেন, এককভাবে নির্বাচন করলে জাতীয় পার্টি ছাড়া কারো জয়লাভের সম্ভাবনা নেই। আওয়ামী লীগের সঙ্গে জোট করলে বিপুল সংখ্যক প্রার্থী যেমন বিজয়ী হবে তেমনি আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়েও ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদী।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এরই মধ্যে তার পার্টির ১০০ প্রার্থীর তালিকা আওয়ামী লীগকে দিয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে এই তালিকা দেওয়া হয়েছে। বর্তমান সংসদে জাতীয় পার্টির যেসব সদস্য রয়েছেন তাদের সঙ্গে বাকি প্রার্থীদের তালিকা দেওয়া হয়েছে।

জাতীয় পার্টি সূত্র জানায়, এরশাদ আশা করেন নুন্যতম ৭০টি আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছাড় দেবে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ৭০টি আসনে ছাড় দিতে চেয়েছিল। কিন্তু নির্বাচনে এসে এরশাদ আকস্মিক সরে যাওয়ায় জাতীয় পার্টি এটি অর্জন করতে পারেনি। জাতীয় পার্টির আশা আগামী নির্বাচনে তাদের সেই প্রত্যাশা পূরণ হবে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ