শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে তদন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জেকো উইদাদোর কনিষ্ঠ ছেলে কেয়সাং পানগারেপের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তদন্ত করছে পুলিশ। খবর আল-জাজিরা।

সম্প্রতি ইন্দোনেশিয়ায় মুসলিম ও অমুসলিম নেতাদের নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। এতে কেউ কেউ অমুসলিম নেতাদের সমর্থনকারী মুসলিমদের জানাজা পড়াতে অস্বীকৃতি জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।

জানা যায়, পানগারেপ গত মে মাসে ‘আস্ক ড্যাডি ফর এ প্রজেক্ট’ শিরোনামে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটিতে দেখা যায় যারা অমুসলিম নেতাদের সমর্থনকারী মুসলিমদের জানাজা পড়াতে অস্বীকৃতি জানানোর কথা বলেছেন সেসব লোকদের সমালোচনা করা হয়েছে।

এই ঘটনায় পানপারেপের বিরুদ্ধে মামলা হলে পুলিশ তা গ্রহণ করে। জাকার্তা পুলিশের মুখপাত্র আর্গো ইউওনো জানান, ঘটনা তদন্তে বৃহস্পতিবার পানপারেকে ডেকেছে পুলিশ।

উল্লেখ্য,  ইন্দোনেশিয়ার ধর্ম অবমাননার কঠোর আইন রয়েছে। জাকার্তার খ্রিস্টান ধর্মাবলম্বী সাবেক এক গভর্নর ধর্ম অবমাননার অভিযোগে মে মাস থেকে দু’বছরের কারাদণ্ড ভোগ করছেন।

এসএস/