শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

মাদরাসার শিক্ষার্থীরা কখনো সন্ত্রাস করতে পারে না: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, মাদরাসার শিক্ষার্থীরা কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে যুক্ত হতে পারে না।

ইসলামী জ্ঞান না থাকার কারণেই ছাত্র ও যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে। তিনি বলেন, কোরআন হাদীসের যথাযথ চর্চা না থাকায় আজ সমাজে শুধু অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তিনি দলমত নির্বিশেষে সকলকে কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়ার আহবান জানান।

বুধবার রাতে লক্ষ্মীপুরের রায়পুরে জামিয়া যফর আহমদ ওসমানী ক্বাওমী মাদরাসা ময়দানে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তর চরবংশী ইউনিয়ন মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, কোরআন অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়তে পারলে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা যাবে।

রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ্, বটতলী ক্বাওমী মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল হোসেন হাওলাদার প্রমুখ।

পরে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। মাহফিলে দিতে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ