শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

কিশোরগঞ্জে বিস্কুট ফ্যাক্টরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১ শিশু শ্রমিক নিহত, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি 
কিশোরগঞ্জে বিস্কুট ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজন (১৪) নামে এক শিশু শ্রমিক নিহত হয়েছে। বিস্ফোরণের এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।
সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল এলাকার সাদিকা ফুড প্রডাক্ট ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামের ফালু মিয়ার ছেলে।
আহতদের মধ্যে রাকিব (১৭) নামের এক শ্রমিককে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের কাজল মিয়ার ছেলে। অন্য আরেক শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফ্যাক্টরির ওভেনে পাউরুটি তৈরির সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ওভেনে আগুন ধরে যায়। এতে তিন শ্রমিক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেলা হাসপাতালে তাদের নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু রাজনের মৃত্যু হয়।
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত
মকবুল (১৪) নামে ফ্যাক্টরির এক শ্রমিক জানায়, ‘সকাল সাড়ে ৮টার দিকে কারখানার ওভেনে পাউরুটি বানানো হচ্ছিল। হঠাৎ ওভেন সংলগ্ন গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওভেনে আগুন ধরে যায়। ওভেনের ঢাকনা এসে রাজনের মাথায় লাগে। এ সময় কয়েকজন আহত হয়। আমরা দৌড়ে বাইরে চলে যাই।’
এ দিকে বিস্ফোরণের পর ওই ফ্যাক্টরির কোন মালিককে ফ্যাক্টরিতে গিয়ে পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই শামসুল হাবীব বলেন, ‘সাইফুল, স্বপন ও মোস্তফাসহ চার ব্যক্তি ওই ফ্যাক্টরির মালিক বলে জানতে পেরেছি। কিন্তু তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
ঘটনার পর পুলিশকে না জানিয়ে হাসপাতাল থেকে শিশু রাজনের মৃতদেহ সরিয়ে ফেলার চেষ্টা করা হয় বলেও জানান তিনি। তবে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ