শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ফেনীর একরাম হত্যা মামলার আসামী বন্দুক যুদ্ধে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর আলোচিত ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি সোহেল র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭।

আজ সোমবার ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। সোহেল (৩৪) ওই এলাকার জাফর উল্লার ছেলে। সে এলাকায় ‘রুটি সোহেল’ নামে পরিচিত।

আজ সকালে র‍্যাব-৭ ফেনী সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম দাবি করেন, আজ ভোরে শহরের বিরিঞ্চ এলাকায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের টহল দল সেখানে পৌঁছায়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেলে রুটি সোহেলের লাশ বলে চিহ্নিত করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে। সোহেলের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যাসহ ছয়/সাতটি মামলা রয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ