শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

হবিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীসহ দুই সহোদর নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীসহ দুই সহোদর নিখোঁজ হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে শহরের ফায়ার সার্ভিস রোডের বাসা ‘ফাতেমালয়’ থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ দুই সহোদরের নাম সামির (১০) ও অভি (৮)।

নিখোঁজ দুই ভাই দলিল লিখক শহীদ খানের সন্তান। শিশু সামির বড় বহুলা হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং অভি টাউন মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের সন্ধান না পেয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের পিতা হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

সামির ও অভির মামা সাইফুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তাদের মা-বাবা ঘুম থেকে উঠে রুমে তাদের না পেয়ে খুঁজতে শুরু করেন।

সারাদিন শহরের বিভিন্ন জায়গা ও সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করে না পেয়ে শনিবার রাত সাড়ে ১০টায় তাদের বাবা শাহীদ খান হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ