শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

ভারতে পাচারকালে বেনাপোল থেকে মাদরাসা ছাত্র উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পাচারকালে বেনাপোল থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম আরাফাত হোসেন (১২)।

শনিবার (০১ জুলাই)সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্টের রেল লাইনের  উপর থেকে তাকে উদ্ধার করা হয়। আরাফাতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার শালতা থানার ফুকরা গ্রামে। তার পিতার নাম আবুল হোসেন।সে শ্রীপুর আনসার উল্লাহ হাফিজিয়া মাদরাসার ছাত্র।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল চেকপোস্টের রেল লাইন এলাকা দিয়ে একটি শিশুকে ভারতে পাচার করা হবে। এই সংবাদের ভিত্তিতে রেল লাইন পোস্টের দায়িত্বরত বিজিবি সদস্য নায়েক জামাল হোসেন সেখানে অভিযান চালায়। এসময় শিশুটিকে উদ্ধার করতে পারলেও পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা-বাবাকে খবর দিয়ে আনা হয়েছে। উদ্ধারকৃত শিশুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সেখান থেকে ওই শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ