রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

২০ বছরের রেকর্ড ভঙ্গ, হোয়াইট হাউসে এবার হয়নি রমজানের নৈশভোজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হোয়াইট হাউসের গত প্রায় ২০ বছরের রীতি ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মুসলমানদের পবিত্র রমজান মাস শেষের নৈশভোজের আয়োজন করেন নি ।

সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের সময় থেকে প্রতি বছরই এই ডিনারের আয়োজন করা হচ্ছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, 'আমেরিকান জনগণের পক্ষ থেকে মেলানিয়া এবং আমি মুসলিমদের প্রতি ঈদুল ফিতর উপলক্ষে আমাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছি।'

"এই ছুটির সময় আমাদের করুণা, দয়া এবং শুভেচ্ছার গুরুত্ব মনে করিয়ে দেয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মুসলিমদের সাথে এসব মূল্যবোধকে সম্মান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। ঈদ মুবারক ।"

জানা গেছে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবার এরকম একটি সংবর্ধনা আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। মে মাসে রয়টার খবর দেয়, মি. টিলারসন পররাষ্ট্র দফতরের এ সংক্রান্ত একটি সুপারিশ প্রত্যাখ্যান করেন।

তবে মি টিলারসন একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে মুসলিমদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বিগত নির্বাচনের প্রচারাভিযানের সময় তার মুসলিম-বিরোধী কথাবার্তার জন্য সমালোচিত হয়েছিলেন - যার মধ্যে একটি ছিল মসজিদের ওপর নজরদারির আহ্বান।

জানা যায়, হোয়াইট হাউসে প্রথম ইফতার ডিনার দেয়া হয়েছিল ১৮০৫ সালে - প্রেসিডেন্ট টমাস জেফারসনের সময়, একজন তিউনিসিয়ান রাষ্ট্রদূতের সম্মানে।

পরে মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এই প্রথা পুনরুজ্জীবিত করেন ১৯৯৬ সালে।

১৯৯৯ সাল থেকে এটা হোয়াইট হাউসের নিয়মিত অনুষ্ঠানে পরিণত হয় - যাতে মার্কিন মুসলিম সমাজের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং আইনপ্রণেতারা যোগ দিতেন।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ